ভিওন গ্রুপের সিইও ঢাকায় আসছেন আজ

বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার কান তেরজিওগ্লো রবিবার (২০ মার্চ) চার দিনের সফরে ঢাকা আসছেন।

বাংলাদেশ সফরে কান তেরজিওগ্লো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও টেলিকম খাতসংশ্লিষ্ট নানা পক্ষের সঙ্গে বাংলাদেশের ডিজিটাল উন্নয়ন, টেলিকম খাতের চ্যালেঞ্জ এবং বাংলালিংকের ব্যাবসায়িক প্রসারের জন্য ভিওনের পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

কান তেরজিওগ্লো ১ জুলাই ২০২১-এ ভিওনের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হন। ৩০ বছরের কর্মজীবনে তিনি আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে ব্যবস্থাপনা পরামর্শ, প্রযুক্তি এবং টেলিকম বিষয়ক কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন।