শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবি 

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে গেছে। রবিবার (২০ মার্চ) দুপুরে চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ১৫-২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।  তবে কতজন নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা  উদ্ধারকাজ শুরু করেছে।

দুপুরে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিলো একটি লঞ্চ। এ সময় তেলবাহী একটি জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী লঞ্চটি ডুবে যায়।