'তৃতীয় শক্তিকে উসকে দিচ্ছেন ইমরান খান'

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গন বেজায় সরগরম। এরই মধ্যে ইমরান খানের বিরুদ্ধে ঘোরতর অভিযোগ করেছেন দেশটির বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টো জারদারি।

তিনি দাবি করেছেন,ইমরান খান বল প্রয়োগ করে দেশে সংকট তৈরি করে 'তৃতীয় শক্তি'কে উসকে দেওয়ার চেষ্টা করছেন। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি এক চ্যানেলে সাক্ষাৎকারে এসব কথা বলেন বিলাওয়াল। 

বিলাওয়াল বলেন, ইমরান খান প্রথমে সংসদ লজে পুলিশ ডেকে বিরোধীদের আক্রমণ করেছেন। এর পর ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মীরা সিন্ধু হাউসে হামলা চালিয়েছে।

'তবে আমরা এসব হামলায় ভীত হবো না', বলেন বিলাওয়াল।