রাজধানীর কল্যাণপুরের নতুনবাজার বস্তিতে আগুন লেগেছে । রবিবার (২০ মার্চ) রাত ৮টা ৪৯মিনিটে বস্তিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অপারেটর ফরহাদ জানান, রবিবার ৮টা ৪৯মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস সদস্যরা। প্রথমে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।
তিনি আরও জানান, আগুন লাহার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার পরপরই তা বস্তির বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। অনেকেই ঘরের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।