কাবুলে অফিস খুলছে চীনা খনি কোম্পানি 

আফগানিস্তানের রাজধানী কাবুলে অফিস খুলছে চীনের খনি কোম্পানি। চীনের মেটালার্জিক্যাল কর্প অফ চায়না (এমসিসি) চলতি মাসের শেষের দিকে দেশটিতে তাদের অফিস খুলছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে প্রচুর পরিমাণে অক্ষত খনি ও প্রাকৃতিক সম্পদ রয়েছে। যার মধ্যে রয়েছে লিথিয়াম মজুদ সহ অন্যান্য মূল্যবান সম্পদ।

   

যুদ্ধ-বিধ্বস্ত দেশটি তালেবান দখলের পর চীন আফগানিস্তানে প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের অব্যবহৃত খনিজ মজুদের দিকে নজর রাখছে। 

এ নিয়ে পাঁচটি চীনা কোম্পানি বিশেষ ভিসা পেয়েছে। সম্ভাব্য লিথিয়াম প্রকল্পের সাইট পরিদর্শনে গত বছরের নভেম্বরে আফগানিস্তানে যায় এসব কোম্পানির কর্মকর্তারা।