কল্যাণপুরের বস্তিতে পুড়েছে ৬০-৭০ ঘর

রাজধানীর কল্যাণপুরে বস্তিতে লাগা আগুনে ৬০-৭০টি ঝুপরি ঘর পুড়েছে বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  

রবিবার (২০ মার্চ) রাত ৮টা ৪৯ মিনিটে বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

kollaiyan

মিরপুর থানার ওসি মোস্তাজিরুর রহমান জানান, আগুনে বস্তির ৬০-৭০টি ঝুপরি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের কথা জানিয়েছে।

kollaiyan-1

প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালাচ্ছেন। তল্লাশি শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক শাহজাহান শিকদার জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।