ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দিতে শনিবার সন্ধ্যায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত এই নিহত ব্যক্তি (৩৫) বাসে চাপা পড়ে ছিলেন।ফায়ার সার্ভিস বাস কেটে লাশ উদ্ধার করে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন জানান, দাউদকান্দিগামী গজারিয়া পরিবহনের যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রী নামাচ্ছিল। এই সময় পেছন থেকে নোয়াখালীগামী একুশে পরিবহনের যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় পেছন থেকে গজারিয়া পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বিকট শব্দে পেছনের বাসটি সামনের বামপাশের কিছু অংশ সামনের বাসের ভেতরে ঢুকে যায়। আহতদের স্থানীয় ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকায় পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, নিহত যুবক বাসটির হেলপার। তার হাত ও পা দেহ থেকে আলাদা হয়ে গেছে।
ইত্তেফাক/কেকে