মুলাদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুলাদীতে পানিতে ডুবে জিসান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ মার্চ) বেলা ১টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের চরপত্তনীভাঙা গ্রামে এই ঘটনা ঘটে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

জিসান ঝালকাঠি জেলার নলচিঠি উপজেলার তিমিরকাঠি গ্রামের মো. মিলন হোসেনের ছোট ছেলে। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।