অবশেষে মুক্তি পেলো প্রযোজনায় ও পরিচালক মিজানুর রহমান মিজানের ‘রাগী’ সিনেমা। ১৯ মার্চ (শনিবার) সেন্সর সার্টিফিকেট প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক।
রাগী চলচ্চিত্রে প্রধান চরিত্রে দেখা যাবে পারভেজ আবির চৌধুরী ও মুনমুনকে। এর মধ্য দিয়ে খলচরিত্রে নাম লেখালেন অভিনেত্রী। এছাড়া এতে অভিনয় করেছেন কাজী হায়াৎ, আঁচল, মৌমিতা মৌ, শতাব্দী ওয়াদুদ, মারুফ আকিব, খালেদা আক্তার, শাকিল আহমেদ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, আর এফ রোমিও, লায়ন প্রমুখ।
সেন্সর বোর্ড সচিব মমিনুল হক বলেন, ‘এর মধ্যে অনেকগুলো চলচ্চিত্র দেখেছি কিন্তু পরিপূর্ণ অ্যাকশন সিনেমা বলতে যা বোঝায় রাগী সিনেমায় আমরা সেগুলো পেয়েছি। তিনটি উত্তেজনক দৃশ্য ছিলো যা দৃষ্টিকটু মনে হয়েছে সেগুলো কাটিং দিয়েছিলাম। একই অভিমত জানালেন অরুণা বিশ্বাস, অঞ্জনা।’
পরিচালক মিজান তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘তিনটি স্বল্পদৈর্ঘের দৃশ্য কেটে জমা দিতে বলা হয়েছিলো। শুক্রবার সেগুলো ছেটে ফেলে জমা দিই। এছাড়া অন্যান্য বিষয়গুলোর তারা প্রশংসায় ভাসিয়েছেন।’