বগুড়ায় ঈদের ছুটিতে বাড়ি এসে খুন

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার দুপচাঁচিয়ার নলঘড়িয়া গ্রামে ঈদের ছুটি কাটাতে বাড়িতে এসে খুন হয়েছে এক কিশোর। নিহতের নাম নাঈম হোসেন (১৮)। শনিবার সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের নির্জন একটি পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার তালোড়া ইউনিয়নের নলঘড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নাঈম হোসেন তার বাবার সঙ্গে ঢাকায় থাকে। সেখানে একটি দোকানে চাকরি করেন। ঈদের ছুটি কাটাতে গত বৃহস্পতিবার বাড়ি আসে। শুক্রবার ইফতারের পর মোবাইল ফোনে টাকা রিচার্জ করার জন্য বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফেরায় তার মা প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করেন। পরদিন সকালে গ্রামের লোকজন ওই স্থানে তার লাশ দেখতে পান।

দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাঈমকে হত্যা করা হয়েছে।