ফতুল্লায় গার্মেন্টস কর্মীকেরাত ভর আটকে রেখে তাকে ধর্ষণের অভিযোগে সোমবার (২১ মার্চ) রাতে অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার হাটপাচিলের মৃত আয়নালের পুত্র আলমগীর হোসেন ওরফে জনি (২৭), ফতুল্লা থানার ইসদাইর (গাবতলীর) দোহার ভিলার আলমাছ ঢালীর পুত্র মাহফুজুর রহমান ওরফে মুন্না (২৬), আড়াই হাজার থানার পাঁচ আনির মোঃ আব্দুল হাইয়ের পুত্র মোঃআব্দুল গাফফার (২৫)।
পুলিশ জানায়, আলমগীর ও পোশাক শ্রমিক মাসদাইরস্থ একটি গার্মেন্টসে কর্মরত ছিলো। সেখানে চাকরি করাকালীন সময়ে আলমগীর তাকে কুপ্রস্তাব দেয়। এতে সে অসম্মতি জানিয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানালে আলমগীরকে চাকরীচ্যুত করে। পরে সে অন্যত্র চাকরী নেয়। গত রবিবার (২০ মার্চ) রাত ৮টার দিকে ওই পোশাক শ্রমিক নিজ কর্মস্থল থেকে বের হলে আলমগীরের সঙ্গে তার দেখা হলে কৌশলে তাকে একটি অটোরিকশায় করে বক্তবলী চর রাজাপুরস্থ শুক্কুর আলীর হাস-মুরগির খামারে সঙ্গে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে আলমগীর তাকে জোড়পূর্বক দুই দফায় ধর্ষণ করার পর সেখান থেকে চলে যায়। পরে তার সহযোগী মুন্না ও গাফফার তাকে রাতভর আটকে রেখে একাধিকবার পালাক্রমে ধর্ষণ করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে সকাল আটটার দিকে খামার থেকে তাকে বের করে একটি অটোরিকশায় তুলে দেয়। এ সময় ধর্ষণকারীরা ধর্ষিতার ব্যবহৃত মোবাইল ফোনটিও রেখে দেয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, এ ঘটনার প্রেক্ষিতে মামলা হয়েছে। অভিযুক্ত তিন ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষার সম্পন্ন হয়েছে। গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।