আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
দুপচাঁচিয়ার তালোড়ায় নাঈম আহম্মেদ (১৭) নামের এক যুবককে শ্বাসরোধে হত্যা করেছেন দুর্বৃত্তরা। পুলিশ গতকাল শনিবার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। নাঈম আহম্মেদ দুপচাঁচিয়ার তালোড়া নলঘড়িয়া গ্রামের ওমর ফারুকের ছেলে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করেছেন। নিহতের বাবা ঢাকা থেকে বাড়িতে ফিরে মামলা করবেন বলে তিনি জানান।