ক্লাবের অনুশীলনে না কি আর মন দিচ্ছেন না নেইমার। দলবদলের রেকর্ড ভেঙে নেইমারকে নিয়েছিল পিএসজি। বেতনের ক্ষেত্রে এ প্রজন্মের সেরা দুই খেলোয়াড়ের একজন ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে বেশি বেতন দিয়েছে প্যারিসের ক্লাবটি।
সে তুলনায় নেইমার প্রতিদান দিতে পারেননি। তার সঙ্গী হতে এসে উল্টো তাকে ছাড়িয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে। গত পাঁচ বছরে ক্লাবের সব ধরনের সাফল্য, চ্যাম্পিয়নস লিগে মনে রাখার মতো মুহূর্তে নেইমার নয়, এমবাপ্পেই ছিলেন। এ কারণেই রিয়াল মাদ্রিদের কাছে ছিটকে পড়ার পর গত সপ্তাহে সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনতে হয়নি এমবাপ্পেকে।
এল লারগেরোর বরাতে স্প্যানিশ পত্রিকা এএস জানিয়েছে, রাইওলো বলেছেন, ‘নেইমার এখন অনুশীলন বলতে গেলে করেই না। খুবই করুণ অবস্হায় আসে অনুশীলনে, প্রায় মাতাল অবস্হায়। এখন এমনই চলছে। পিএসজির ওপর প্রতিশোধ নেওয়ার মানসিকতা দেখা যাচ্ছে তার মধ্যে। ক্লাব ও সতীর্থদের সঙ্গে সম্পর্ক একদম নষ্ট হয়ে গেছে।’