রামগতিতে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আবদুল্যাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেল্লাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলা সদর আলেকজান্ডার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বেল্লাল হোসেন ২০১১ সনে অনুষ্ঠিত নির্বাচনে চর আবদুল্যাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে নোয়াখালী জেলার হাতিয়া থানায় দায়ের করা ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গতকাল শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।