দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। বুধবার (২৩ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আয়োজনে পৌর শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির, যুগ্ম-আহবায়ক রশিদ আহমদ, গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী, জাপা নেতা মো. জসিম উদ্দিন, সাজ্জাদুর রহমান সাজু, ফারুক মেনর প্রমুখ।

তারা বলেন, দিন দিন দ্রব্যমূল্যের দাম মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। টিসিবির পণ্য নিতে গিয়েও হয়রানির শিকার হচ্ছে মানুষ। এসব অনিয়ম বন্ধ করে বাজারকে কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে হবে।