পথশিশুদের সঙ্গে ঈদ আনন্দ

ঈদের আনন্দ সবার জন্য। কিন্তু এই আনন্দটা শিশু-কিশোররা একটু বেশি উপভোগ করে। আমাদের সবার পরিবারে শিশু আছে, তাদের আমরা ঈদের সময় নতুন জামা-কাপড় কিনে দিই এবং সঙ্গে ঈদের সেলামি তো আছেই। কিন্তু আমরা কি কখনো পথশিশুদের কথা ভাবি? ঈদ তো তাদের জন্যও; কিন্তু আজ তারা সুবিধা বঞ্চিত ও অসহায় বলে ঈদের আনন্দ উপভোগ করতে পারে না। আমাদের উচিত তাদের সঙ্গে ঈদের আনন্দটা ভাগাভগি করা। সবাই মিলে অল্প অল্প করে সাহায্য করলে তাদের ঈদ আনন্দময় হয়ে উঠবে। আমাদের উচিত ঈদে তাদের জন্যে কিছু করে তাদের মুখে হাসি ফোটানো। এতে সওয়াবও হবে, মানব কল্যাণ সাধনও হবে।

হাও. আরিফ বিল্ল­াহ

শিক্ষার্থী, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া