ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, কেনিয়া- এতদিন এই তিনটি দলের বিপক্ষেই দেশের বাইরে সিরিজ জয়ের কীর্তি ছিল বাংলাদেশের। এবার সেই তালিকায় যুক্ত হলো দক্ষিণ আফ্রিকার নাম। বুধবার দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই নিয়ে চতুর্থ দলের বিপক্ষে দেশের বাইরে সিরিজ জয়ের আনন্দ পেল বাংলাদেশ।
এর আগে তিন দলের বিপক্ষে ছয়টি সিরিজে দেশের বাইরে জিতেছিল বাংলাদেশ। এবার জিতেছে সপ্তম সিরিজ।
দেশের বাইরে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জয়
সাল প্রতিপক্ষ
২০০৬ কেনিয়া (৩–০)
২০০৭ জিম্বাবুয়ে (৩–১)
২০০৯ ওয়েস্ট ইন্ডিজ (৩–০)
২০০৯ জিম্বাবুয়ে (৪–১)
২০১৮ ওয়েস্ট ইন্ডিজ (২–১)
২০২১ জিম্বাবুয়ে (৩–০)
২০২২ দক্ষিণ আফ্রিকা (২–১)