নোবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ফারহান-পাঠান 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) ২০২২-২৩ সেশনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (২৩ ই মার্চ) নোবিপ্রবিসাসের সদস্যদের অংশগ্রহণে বেলা ১২ টায় নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতি পদে জয়ী হয়েছেন দৈনিক আমাদের সময় পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল কবির ফারহান ও সাধারণ সম্পাদক হয়েছেন আমার সংবাদের প্রতিনিধি মাইনুদ্দীন পাঠান। 

এ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.  ফিরোজ আহমেদ ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শফিউল আলম। 

নির্বাচিত অন্যান্যরা হলেন-সহ-সভাপতি দৈনিক কালজয়ীর রিপন চন্দ্র শীল, যুগ্ম সম্পাদক ডেইলি আওয়ার টাইমের সাবিহা তাসমিম, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মানবজমিনের এস জে আরাফাত, কোষাধ্যক্ষ পদে বাংলাদেশ টুডের নুমান রাশেদ।  

পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক পদে এস আহমেদ ফাহিম, কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলাভিশন ডিজিটালের প্রতিনিধি ফজলে এলাহী ফুয়াদ ও দৈনিক মানবকন্ঠ পত্রিকা প্রতিনিধি মো. ফাহাদ হোসেন হৃদয়।  

উল্লেখ্য, বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের দ্বিতীয় তলায় প্রক্টর অফিসে উৎসবমুখর পরিবেশে নোবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২ টা ৪০ মিনিটে নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক শফিউল আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।