ইভটিজিংয়ের অপরাধে কিশোরের দেড় বছরের সাজা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইভটিজিংয়ের অপরাধে এক কিশোরকে (১৬) দেড় বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন এ সাজা প্রদান করেন।

ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার মল্লিক বলেন, ‘গত বুধবার বিকেল ৩টার দিকে বিদ্যালয় চলাকালীন সময়ে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ৩ ছাত্রীকে ইভটিজিং করে। এ ঘটনার পরে আমরা কিশোরকে বিদ্যালয়ের অফিস কক্ষে আটকে রেখে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ স্যারকে অবহিত করি। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন বিদ্যালয়ে পৌঁছে আশিষকে দেড় বছরের সাজা প্রদান করেন।’