ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির পরিবর্তে চেন্নাইয়ের নতুন অধিনায়ক করা হয়েছে রবীন্দ্র জাদেজাকে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে অধিনায়ক না থাকলেও চেন্নাইয়ের হয়ে খেলবেন ধোনি।
আইপিএলের শুরু থেকে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে খেলছেন ধোনি। তার নেতৃত্বেই ৪ বার আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। মাঝে দুই বছর আইপিএল থেকে বাদ যায় চেন্নাই। সেই দুই বছর রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলেন ধোনি। চেন্নাই আইপিএলে ফিরতেই ধোনিও ফেরেন।