গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে এই সময়ে দেশে ৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষায় ৯২ শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ০ দশমিক ৭৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৭২ জনে। দেশে আক্রান্ত হয়ে মোট ২৯ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৪ হাজার ৮৮০ জন।