ফসফরাস বোমা ব্যবহার করছে রাশিয়া: জেলেনস্কি 

ইউক্রেনে ফসফরাস বোমা ব্যবহার করছে রাশিয়া। বৃহস্পতিবার (২৪ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি ন্যাটোর কাছে সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন। 

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের কাছে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, আজ সকালে ফসফরাস বোমা ব্যবহার হয়েছে। রাশিয়ার ফসফরাস বোমা। প্রাপ্ত বয়স্ক এবং শিশুরা আবার মারা গেছে।  

১৯৭৭ সালের জেনেভা কনভেশনে যুদ্ধক্ষেত্রে সাদা ফসফরাস বোমার ব্যবহার নিষিদ্ধ করা হয়। এই বোমা সাধারণ বোমার চেয়ে মারাত্মক, এটি যেখানে ছোড়া হয় সেখানে আগুন ধরে যায় এবং এ আগুন অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে।