প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা মনে করেন আচরণের দিক থেকে বিরাট কোহলি এখনো অপরিণত। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কেহালির সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে তিনি দ্য ক্রিকেট মান্থলি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাত্কারে খোলামেলা আলোচনা করেছেন।। রাবাদা জানান, কোহালিকে পাল্টা কিছু বললে তিনি সহ্য করতে পারেন না। তিনি বলেন, ‘দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যকার ম্যাচে বিরাট আমার বলে চার মারার পরে আমাকে এসে কিছু একটা বলে। আমি পাল্টা জবাব দিলে, বিরাট রেগে যায়। পেশাদারী ক্রিকেটে এরকম ঘটনা হয়েই থাকে। বিরাট অপরিণত মনস্কতারই পরিচয় দিয়েছিল।’ পরের ওভারেই রাবাদা বিরাটের শরীর লক্ষ্য করে বল করেন। আরসিবি অধিনায়ক রাবাডাকে খেলতে সমস্যায় পড়েন। এই দ্বন্দ্ব কি আগামী পাঁচ জুন ভারত-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও দেখা যাবে?