গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ দরবস্ত ইউনিয়নের গোসাইপুর গ্রামে শনিবার বিদ্যুৎস্পৃষ্টে ময়মনা বেগম (৩৫) নামের এক গৃহবধূ মারা গেছেন। নিহত ময়মনা বেগম ওই গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। 

উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম জজ জানান, নিজ বাড়িতে সাংসারিক কাজ করছিলেন ময়মনা বেগম। এ সময় আঙ্গিনার ওপর দিয়ে টানা বিদ্যুতের ঝুলন্ত তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মত্যু হয়। 

আরও পড়ুন: কিউইদের কাছে পাত্তাই পেল না লঙ্কানরা

ইত্তেফাক/কেকে