ঝিকরগাছায় অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার

যশোরেরে ঝিকরগাছা উপজেলায় অজ্ঞাত পরিচয় (২৮) এক নারীর লাশ উদ্ধার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। শুক্রবার (২৫ মার্চ) সকালে উপজেলার ফকিরটিকের (বর্নি) গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ওসি জানান, আজ সকালে গ্রামবাসী গলা কাটা ওই লাশ দেখতে পেয়ে ঝিকরগাছা থানায় পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানিয়েছেন গলা কাটা ওই নারীর লাশ কে বা কারা শুক্রবার ভোর রাতে ফকিরটিকে গ্রামের রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। 

তিনি আরও জানান, লাশ উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে। আশা করা যায় হত্যাকারী চিহ্নিত করে অচিরেই আইনের আওতায় আনা সম্ভব হবে।