দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুশূন্য, বাড়লো শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে এই সময়ে দেশে ১০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এর আগেরদিন দেশে ৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে।  

শুক্রবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৩২ জনের নমুনা পরীক্ষায় ১০২ শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ১৭৪ জনে। দেশে আক্রান্ত হয়ে মোট ২৯ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৬ হাজার ১৪৮ জন।