বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জার্মানি থেকে দেড় হাজার বিমান বিধ্বংসী স্ট্রেলা ক্ষেপণাস্ত্র ও ১০০ এমজি৩ মেশিনগান ইউক্রেনে পৌঁছেছে। জার্মান প্রেস এজেন্সির বরাতে ইউক্রেনে সরকারের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেন, ইউক্রেনে আরও স্ট্রেলা ক্ষেপণাস্ত্রের সরবরাহ করা হবে। তবে তা দেরি হতে পারে।
বিবিসি জানায়, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই জার্মানির পররাষ্ট্রনীতিতে পরিবর্তন দেখা দিয়েছে। বিশেষ করে সমস্যা সমাধানে দেশটির কূটনৈতিক আলোচনার ঐতিহাসিক নীতি থেকে জার্মান সরকার সরে এসে ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে।
এ প্রসঙ্গে বেয়ারবক বলেন, পরিস্থিতির বিবেচনা করলে আমরা এখন ইউক্রেনের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। এতে আমরা গর্ব করি না। কিন্তু ইউক্রেনকে সাহায্য করতে হবে।