সারাদেশে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস পালন করা হচ্ছে। এদিন জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শিশু কিশোরদের শরীর চর্চা প্রদর্শন করা হয়। আয়োজন করা হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। ইত্তেফাক অফিস, জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
কোটালীপাড়ায় জাতির পিতার প্রকৃতিতে শ্রদ্ধা
শনিবার ভোরে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাব, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস,সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, ওসি জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন প্রমুখ।
রাণীনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. আনোয়ার হোসেন হেলাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।
ঈশ্বরদীতে স্বাধীনতা দিবসের কর্মসূচি
আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস এমপি। এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা সম্পাদিকা মাহজেবিন শিরিন পিয়া, যুগ্ম সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, যুগ্ম সম্পাদক মুরাদ মালিথা, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালিত
সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তোপ ধ্বনির মধ্য দিয়ে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদুর পক্ষে প্রতিনিধি হিসেবে দলীয় নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।
কাউখালীতে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। দিবসের প্রথম প্রহরে কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখার নেতৃত্বে উপজেলা প্রশাসন। পরে একে একে উপজেলা পরিষদ. বাংলাদেশ আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ,বাংলাদেশ পুলিশ কাউখালী থানা, জাতীয় পার্টি জেপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সকাল ৮টায় সরকারি বালক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
ভাণ্ডারিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় রিজার্ভ পুকুর পার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,আওয়ামী লীগ, জাতীয় পার্টি-জেপি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সঙ্গীতের তালে তালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতিক পায়রা অবমুক্তকরণ,পুলিশ,আনসার ও ভিডিপি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,স্কাউট,গার্লস গাইড, কাব দলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শণ, মুক্তিযুদ্ধ বিষয়ক ডিসপ্লে প্রদর্শণ অনুষ্ঠিত হয়। এ সব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর, উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ,ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার,সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ, ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস, জাতীয় পার্টি-জেপির যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, আওয়ামী লীগ সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম প্রমুখ।
এদিকে ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু জাফরের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সদস্য জাতীয় পার্টি-জেপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। এ ছাড়া বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক বিশ্বাস সাইদুর রহমান,আব্দুল হালিম হাওলাদার, গভর্নিং বডির সদস্য মো.মহসীন মিয়া শাহিন,আব্দুস সালাম খোন্দকার প্রমুখ।
শৈলকুপায় লতিফ খান ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় লতিফ খান ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লতিফ খান ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নাসিরুল ইসলাম খান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রাজিব বাহাদুর, লতিফ খান ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য মো. নজরুল খান, ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য মিরাজুল ইসলাম খান, রাজু খান, মো, লাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।