বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই সপ্তাহ ধরে দেখা নেই রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগুর। এতে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ইউক্রেন থেকে দাবি করা হয়, সের্গেই সইগুর হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
এর আগে রুশ প্রতিরক্ষামন্ত্রীর জনসম্মুখ থেকে উধাও হওয়ার ফলে গুঞ্জন ছড়িয়ে পড়ে- ইউক্রেনে তালগোল পাকানো অভিযানের কারণে তাকে শাস্তি দেওয়া হতে পারে।
শনিবার (২৬ মার্চ) গার্ডিয়ানের এক প্রতিবেদনে, ১২ দিন পর বৃহস্পতিবার টেলিভিশনের পর্দায় হাজিন হন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সইগু। পুতিনের সঙ্গে টেলিকনফারেন্সে পর্দায় এক কোণায় দেখা মেলে তার।
তার অনুপস্থিতির কারণে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যান্টন গেরাসচেঙ্কো দাবি করেন, রুশ প্রতিরক্ষামন্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়েছেন। যার কারণে তিনি জনসম্মুখে আসতে পারছেন না।