করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্ত শতকের নিচে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে ৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শুন্য দশমিক ৮৯ শতাংশ। এই সময়ে সেরে উঠেছেন ৯৮৩ জন। তাদের নিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৭৭ হাজার ১৩১ জন।

করোনা ভাইরাসের প্রতীকী ছবি।

নতুন রোগীদের নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ২৩৯ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৮ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।