জয় কণ্ঠে ‘একাত্তরের কথা’

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী জয়ের ‘একাত্তরের কথা’ শিরোনামে গান। সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলে আজ শুক্রবার প্রকাশিত হয়েছে গানটি।

‘একাত্তরের কথা’ শিরোনামে গানটির কথা ও সুর করেছেন গীতিকবি নাজির মাহামুদ।

সংগীতশিল্পী জয় বলেন, দেশের প্রতি ভালবাসা এবং দায়বদ্ধতা থেকেই স্বাধীনতার ৫০ বছর পূতি এবং বিজয় দিবসের আমার এই ক্ষুদ্র প্রয়াস। শ্রদ্ধেয় নাজির মাহামুদ ভাই অসাধারণ গানের কথা এবং সুর করেছেন। তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি গানটা শুনলে দর্শকদের ভাল লাগবে এবং বিজয়ের উল্লাসের গানটি সবার মুখে মুখে থাকবে।

জয় ও গীতিকবি নাজির মাহামুদ। ছবি: সংগৃহীত

সুরকার নাজির মাহমুদ বলেন জয় গানে এখন নিয়মিত। বেশ কিছুদিন ধরে আমি গানটি নিয়ে কাজ করছি। জয়ের কণ্ঠে গানটি মানিয়েছে ভাল। আশা করছি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।