প্রায় গত দুই সপ্তাহ ধরে দেখা যায়নি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে। এ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। ইউক্রেন থেকে দাবি করা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিযোগের পর সের্গেই শোইগু হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। তবে আজ শনিবার (২৬ মার্চ) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সের্গেই শোইগুকে এক ভিডিও ক্লিপে দেখা গেছে।
খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ভিডিও ক্লিপ ছেড়েছে। সেখানে দেখা যায় শোইগু সিনিয়র জেনারেলদের সঙ্গে বৈঠক করছেন।
বৈঠকে শোইগু জেনারেলদের উদ্দেশ্যে একটি স্ক্রিপ্ট দেখে বক্তব্য দিচ্ছেন। শোইগু ইউক্রেনে রুশ সেনাদের অস্ত্র সরবরাহের বিষয়ে কথা বলেছেন বলে উল্লেখ করা হয়েছে।
তবে এই ভিডিও ফুটেজ আসলে কবে ধারণ করা হয়েছে সে সম্পর্কে কিছু বলা হয়নি।