মীরাক্কেলখ্যাত ভারতীয় জনপ্রিয় উপস্থাপক ও কৌতুক অভিনেতা মীর আফসার আলী। সম্প্রতি বাংলাদেশে এসেছেন তিনি ও তার দল। রবিবার (২৭ মার্চ) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ঘুরে বেড়ান মীর। সঙ্গে বিশ্বদ্যিালয়ের যেগুলো খাবার পাওয়া যাই সেইগুলো নিয়ে ভিডিও রিভিউ করছেন। সেখানে গিয়ে ঢাকার ভেলপুরির রিভিউ করেন মীর।
গত শুক্রবার (২৫ মার্চ ) ঢাকায় এসেই ফুড রিভিউ করতে করতে ধানমন্ডিতে আয়োজিত এক বিয়ের অনুষ্ঠানে ঢুকে পড়েছেন মীর। সেই বিয়ের ছবি মীর শেয়ার করেছেন নিজের ফেসবুক ওয়ালে। তার পরদিন শনিবার (২৬ মার্চ) সারাদিন তিনি মাওয়া ফেরীঘাটে সময় কাটান। সেইখানে খাবার নিয়ে ভিডিও রিভিউ করনে।
এদিকে জানা যায়, ঢাকা ছাড়াও বাংলাদেশেও আরও বেশ কিছু শহরের খাবার চেখে দেখবেন মীর ও তার দল। তবে কোন কোন শহরে যাবেন, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
বাংলাদেশের এসে রাস্তায় রাস্তায় ঘুরছেন মীরাক্কেলখ্যাত উপস্থাপক ও কৌতুক অভিনেতা মীর আফসার আলী।