মৎস্য ও প্রাণিসম্পদ খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরাম (এফএলজেএফ)-এর নতুন কমিটি করা হয়েছে। এতে দৈনিক ইত্তেফাকের মুন্না রায়হানকে সভাপতি ও বার্তা ২৪.কমের তরিকুল ইসলাম সুমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রবিবার (২৭ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান সারাবাংলা.নেটের গোলাম সামদানী।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন। নতুন কমিটিতে সহ-সভাপতি পদে শিপন হাবীব (দৈনিক যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), অর্থ সম্পাদক কাওসার আজম (দৈনিক নয়াদিগন্ত), সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান (সমকাল) এবং দফতর সম্পাদক মো. বায়েজীদ মুন্সী (দৈনিক ভোরের ডাক) নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে জামাল উদ্দিন (বাংলা ট্রিবিউন), হাবিবুর রহমান পঞ্চায়েত হাবিব (দৈনিক ইনকিলাব), শাহজাহান মোল্লা (ঢাকা প্রকাশ) ও আসাদ রহমান (আমাদের সময়) নির্বাচিত হন।