জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে 'আত্মপরিচয়ের রাজনীতি ও গণতন্ত্র-ঘাটতি' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে সমাজবিজ্ঞান বিভাগের অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর দে বলেন, 'ক্লাসরুমের পাশাপাশি এই ধরনের সভা সেমিনারে তোমাদের অংশগ্রহণ করতে হবে। এই আলোচনাগুলোই পরবর্তীতে তোমাদের কর্মক্ষেত্রে কাজে লাগবে। কোচিং সেন্টারে বসে এগুলো শেখা সম্ভব নয়।'
তিনি বলেন, 'আমি একটা স্বপ্ন নিয়ে এখানে এসেছি। তোমরা হচ্ছো আমাদের শক্তি, তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাদের একটি স্মার্ট ক্যাম্পাস উপহার দিতে চাই।'
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শান্তনু মজুমদার। সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। প্রভাষক মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক সোনিয়া ফারহানা ছনি।