গ্র্যান্ডসিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু

হযরত শাহজালাল (র.)-এর পুণ্যভূমি, সবুজ নৈসর্গিক চায়ের দেশ ও পর্যটনকেন্দ্র সিলেটে আজ ২৭ শে মার্চ ২০২২ সন্ধ্যা ৬টায় ৫ তারকা‘গ্র্যান্ডসিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। এই হোটেলটিতে আছে ২৩৫ টি সুসজ্জিত কক্ষ, সুইমিং পুল, জিম, স্পা, ২১০টি আসন সম্পন্ন সিনেমা হল ও শিশুদের জন্য ‘ফ্যান্টাসি আর্কেড’ নামক বিশেষ খেলারজায়গা । 

এখানেই শেষ নয়, আছে ৫টি ভিন্নভিন্ন স্বাদের খাবার রেস্টুরেন্ট-সিগনেচার অল ডে ডাইনিং, স্মোকিগ্রিল, স্কাইকাবানা, সাহারা লাউঞ্চ, এসপ্রেসো ডেলি নামক কফি সপ। এসব রেস্টুরেন্ট গুলোতে সকালের ব্রেকফাস্ট থেকে রাতের খাবারের সুব্যবস্থা রয়েছে। এছাড়াও আছে আধুনিক সুযোগ সুবিধাসহ ৫৫০ জন ধারণ ক্ষমতাসম্পন্ন বিশেষ ব্যাঙ্কুয়েট হল যেখানে সামাজিক অনুষ্ঠানসহ নানা রকমের, কর্পোরেট ইভেন্ট আয়োজন করা যাবে।
 
গ্র্যান্ডসিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট-এর চেয়ারম্যান জনাব আলি মোহাম্মাদ জাকারিয়া বলেন, এমন একটি ৫তারকা হোটেলের বিশেষ কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করতে পেরে আমি খুবই আনন্দিত এবং সিলেটের সন্তান হিসেবে সিলেট বাসীর আশা পূরণ করতে পেরেছি। 

গ্র্যান্ডসিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট-এর এমডি মোহাম্মদ ফখরুদ্দীন রাজী বলেন, ‘এই হোটেলটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যা আজ বাস্তবায়ন হল। এই হোটেলিতে যারা আসবেন তাদের জন্য থাকবে বিশেষ সুযোগ সুবিধা ।