রূপপুর পারমাণবিকের আবাসিক গ্রিনসিটির ফ্লাটে আগুন

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক প্রকল্পের আবাসিক গ্রিনসিটির একটি ফ্লাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রিনসিটির তিন নম্বর গেটের কাছে ২ নম্বর ভবনের ১০ম তলার ১০৫ নম্বর ফ্লাটে এ ঘটনা ঘটে।

প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ফ্লাট থেকে ধোঁয়া নির্গত হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। অগ্নিকাণ্ডের সময় ওই ফ্লাটে কেউ ছিল না। ওই ভবনের অন্যান্যদের দ্রুত ফায়ার সার্ভিসের ইমারজেন্সি সিঁড়ি দিয়ে নীচে নামিয়ে নিয়ে আসা হয়। ফায়ার সার্ভিসের দুটি টিম দ্রুত আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফ্রিজ ও এসি ছাড়া আরও কোন ক্ষতি হয়নি বলে জানান তিনি।

তিনি আরও জানান, ফ্রিজের কানেকশনের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের উৎপত্তি হয় বলে ধারনা করা হচ্ছে।