‘পুতিনের সঙ্গে বিশ্বনেতাদের আলোচনা চালিয়ে যেতে হবে’

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিয়ান-ইভস লি ড্রিয়ান বলেছেন, ইউক্রেন আগ্রাসন বন্ধে সম্মত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক শক্তিগুলোকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অবশ্যই আলোচনা চালিয়ে যেতে হবে। 

দোহায় এক সম্মেলনে লি ড্রিয়ান বলেন, পুতিন তার কোনো লক্ষ্য অর্জন করতে না পারলেও আগ্রাসনের শিকার ইউক্রেনের মারিউপোল নগরীতে অস্ত্রবিরতি পালন করা হবে। পরে সেখানে আলোচনা হতে পারে।

অস্ত্রবিরতি পালনের ব্যাপারে এ সপ্তাহে পুতিনের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কথা বলার পরিকল্পনার ব্যাপারে জানতে চাইলে লি ড্রিয়ান দোহা ফোরামকে বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে অবশ্যই আলোচনা ধরে রাখব। আমরা অবশ্যই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সঠিকভাবে কথা বলা অব্যাহত রাখব। কারণ তিনি এ পর্যন্ত তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি।’ 

লি ড্রিয়ান বলেন, রাশিয়ার আগ্রাসন ইউক্রেনকে ঐক্যবদ্ধ করেছে এবং ইউরোপ ও ন্যাটোকে নতুন করে প্রেরণা দিয়েছে।