ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের গ্রিন সিটিতে শনিবার ইট পড়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম আল আমিন (২৮)। সে নীলফামারী জেলার ডোমার উপজেলার বোমতি গ্রামের আবুল হাশেম আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকল্পে কর্মরত রাশিয়ানদের বসবাসের জন্য দিয়াড় সাহাপুরে নির্মাণাধীন গ্রিন সিটির ৪ নং ভবনের ১৬ তলা হতে দুপুরের দিকে আল আমিনের মাথার উপর একটি ইট পড়ে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাজিন এন্টারপ্রাইজের শ্রমিক আল আমিন ওই ভবনের নীচে বসে কাজ করছিল। ইটটি মাথার উপর পড়লে সে গুরুতর আহত হয়। অচেতন অবস্থায় পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।