নারী উদ্যোক্তাদের জন্য ‘পারসোনাল ফাইনান্স ম্যানেজমেন্ট’ বিষয়ক ওয়েবিনার

নারী উদ্যোক্তাদের নিয়ে ‘পার্সোনাল ফাইনান্স ম্যানেজমেন্ট ফর উইমেন এন্টারপ্রেনারস’ বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ মার্চ লাইটশোর ফাউন্ডেশন-এর আয়োজনে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে সহযোগী হিসেবে ছিলো দৈনিক ইত্তেফাক ও রেডিও ক্যাপিটাল। 

ওয়েবিনারে প্রধান বক্তা হিসেবে ছিলেন মানি স্মার্ট-এর সিইও ও ফাউন্ডার জনাথ্যান গমেজ। এছাড়া নারী উদ্যোক্তাদের মধ্যে ট্রেনিংকে পৌঁছে দিতে পাশে ছিল উদ্যোক্তা নেটওয়ার্ক ‘মানবী’।

এই ওয়েবিনারে নারীরা দৈনন্দিন জীবনের বাজেট করা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ঋণ কিংবা বিনিয়োগ করার ব্যাপারে সঠিক নির্দেশনা দেওয়া হয়। এছাড়া সঞ্চয়ের পাশাপাশি বিনিয়োগ ও ঝুঁকি ব্যবস্থাপনা, ব্যাংকিং সেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।  

নারী উদ্যোক্তাদের বাস্তবধর্মী ও এপ্লিকেবল স্কিল শেখানোর মাধ্যমে আগামী দিনেও পাশে থাকতে চায় বলে জানিয়েছেন সংগঠনটির কো-ফাউন্ডার সুলতানা রাজিয়া।