বৃষ্টি থেমেছে, এ আর রহমান মঞ্চে ওঠার অপেক্ষা

রাজধানীর মিরপুরে বৃষ্টি থেমেছে। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শুরু হওয়া বৃষ্টি থেমে যায় ৭টা ২০ মিনিটের দিকে। মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ অনুষ্ঠানে এখন এ আর রহমানের জন্য অপেক্ষা করছেন দর্শকরা।

আয়োজকরা জানিয়েছেন, বৃষ্টি যেহেতু থেমেছে, দ্রুতই মঞ্চে আসবেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান।

এর আগে বৃষ্টি শুরু হলে মাঠে থাকা দর্শকরা চরম ভোগান্তিতে পড়েন। বিভিন্নভাবে তারা বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেন। কেউ কেউ চেয়ার উল্টো করে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেন। কেউবা ব্যাগ, কেউবা ককশিটের বক্স মাথায় দিয়ে বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করেন।