আবারো টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে বিটিএস

বিশ্বজুড়ে নেটিজেনদের কাছে জনপ্রিয়তা পাওয়া কে-পপ ব্যান্ড বিটিএস আবারও টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা পেয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মত টাইমের প্রচ্ছদে ঠাঁই পেয়েছে তারা। 

টাইম ম্যাগাজিনের এপ্রিল সংস্করণের প্রচ্ছদে তাদের দেখা যাবে। বিটিএসের সঙ্গে থাকবে বিগ হিট এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা ব্যাং সি হিউক। 

এর আগে ২০১৮ সালে টাইমে জায়গা পেয়েছিল বিটিএস। যেখানে তাদের ভবিষ্যৎ প্রজন্মের নেতা হিসেবে উপস্থাপন করা হয়। এরপর ২০২০ সালে টাইমের এন্টারটেইনার অব দ্য ইয়ার মনোনীত হয়েছিল বিটিএস।