আড়াইহাজারে বালু উত্তোলনের সময় গ্রেফতার ৪

আড়াইহাজারে বালু উত্তোলনের সময় ৪ জনকে গ্রেফতার করেছে নৌফাঁড়ি পুলিশ। বুধবার (৩০ মার্চ) সকালে মেঘনা নদীর উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ড্রেজার ও বাল্কহেডও জব্দ করা হয়। খাগকান্দা নৌফাঁড়ি ইনচার্জ গোলাম মোরশেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।   

আটক ব্যক্তিরা হলেন, ভোলা জেলার মাসুদ হাওলাদার, রফিক হাওলাদার, জাকির হোসেন ও উপজেলার কালাপাহাড়িয়া এলাকা রফিক হাওলাদার।

গোলাম মোরশেদ তালুকদার জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। এ অবৈধ বালু উত্তোলনের সঙ্গে কারা কারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।