শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুরে অস্ত্র ঠেকিয়ে ৩ লাখ টাকা ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত। ছিনতাইয়ের শিকার ব্যক্তির নাম এডভোকেট মুখলেছুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় জেলার সরাইল উপজেলা পাকশিমুল ইউনিয়নের ভুইশ্বর বাজার থেকে ইফতার শেষে এডভোকেট মুখলেছুর রহমান ৩লাখ টাকা নিয়ে সিএনজি রিজার্ভ করে শহরে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলা সদরের সুহিলপুর বাজার সংলগ্ন এলাকায় প্রায় পৌনে ৮টার দিকে পৌঁুঁলে একটি সাদা রংয়ের মাইক্রোবাস সিএনজি চালিত অটোরিকশাটির গতিরোধ করে।
এ সময় গাড়িতে ৫/৬জন অস্ত্রধারী দুর্বৃত্ত ছিল। তাদের মধ্যে ৪জন মুখোশধারী ছিল। তারা সিএনজিতে থাকা যাত্রী মুখলেছুর রহমানকে অস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ছিনতাইয়ের শিকার হওয়া এডভোকেট মুখলেছুর রহমান জানান।
ইত্তেফাক/নূহু