করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৭২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮৯ শতাংশ। বুধবার (৩০ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

করোনায় মৃতদের একজন মেহেরপুর ও অন্যজন সিরাজগঞ্জের বাসিন্দা। তাদের একজন নারী, অন্যজন পুরুষ। একজনের বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, অন্যজন সত্তরের বেশি।

করোনা ভাইরাসের প্রতীকী ছবি।

নতুন রোগীদের নিয়ে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫১ হাজার ৫০৪ জনে দাঁড়িয়েছে। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১২২ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।