আড়াইহাজারে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চার জনকে আটক করা হয়েছে। উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে খাগকান্দা নৌফাঁড়ি পুলিশ তাদের আটক করে। এ সময় মায়ের দোয়া নামে একটি ড্রেজার ও জাবেলা নুর নামে একটি বাল্কহেড জব্দ করে পুলিশ।
এ ঘটনায় সকালে ড্রেজার ও বাল্কহেড জব্দ দেখিয়ে খাগকান্দা নৌফাঁড়ি ইনচার্জ গোলাম মোরশেদ তালুকদার বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেছেন। একই দিন বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো ভোলা জেলার মাসুদ হাওলাদার, রফিক হাওলাদার, জাকির হোসেন ও উপজেলার কালাপাহাড়িয়া এলাকা রফিক হাওলাদার।
খাগকান্দা নৌফাঁড়ি ইনচার্জ গোলাম মোরশেদ তালুকদার জানান, এ অবৈধ বালু উত্তোলনের সঙ্গে অন্য যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।