রাবি ভর্তিযুদ্ধ: থাকছে সিলেকশন পদ্ধতি, বাড়ছে চূড়ান্ত আবেদন

২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক ১বর্ষের ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশন পদ্ধতি থাকছে। তবে চূড়ান্ত আবেদনের মাধ্যমে ভর্তি পরীক্ষায় বসার সুযোগ বৃদ্ধি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) ১১টায় উপাচার্যর কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপ-কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত হয়।

সভার সিদ্ধান্ত অনুসারে, ২০২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চূড়ান্ত আবেদন করতে পারবে ৭২ হাজার শিক্ষার্থী। যা গতবছর ছিল ৪৫ হাজার। ফলে এবছর বাড়ানো হয়েছে ২৭ হাজার চূড়ান্ত আবেদন। এছাড়া ভর্তি পরীক্ষার ইউনিট থাকছে ৪টি। যা পূর্বে ছিল ৩টি।

সিদ্ধান্ত অনুসারে, এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই। যা চলবে ২৭ জুন পর্যন্ত। যেখানে প্রাথমিক আবেদন শুরু ২৫ মে থেকে ৯ জুন পর্যন্ত এবং চূড়ান্ত আবেদন শুরু হবে ১৫ জুন থেকে ২৮ জুন।