'ইউক্রেনে রাশিয়ার সেনারা পিছু হটছে না, তারা সম্ভবত আরও আক্রমণাত্বক হামলা চালাতে পারে।' পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ বৃহস্পতিবার (৩১ মার্চ) এই মন্তব্য করেছেন।
এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, 'আমাদের গোয়েন্দা তথ্য অনুসারে, রাশিয়ান ইউনিটগুলো প্রত্যাহার করা হচ্ছে না বরং পূনস্থাপন করা হচ্ছে। রাশিয়া পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে তাদের আক্রমণ পুনরায় সংঘবদ্ধ, পুনঃসরবরাহ ও শক্তিশালী করার চেষ্টা করছে।
ন্যাটো প্রধান আরও বলেন, একইসময়ে কিয়েভ ও অন্যান্য শহরে রাশিয়া তাদের চাপ অব্যাহত রেখেছে। তাই আমরা রাশিয়ার আরও আক্রমণাত্বক পদক্ষেপের শঙ্কা করছি এবং এতে ক্ষয়ক্ষতি আরও বাড়বে।