বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবে না: এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, ৭৫-এ বঙ্গবন্ধু সপরিবারে হত্যার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসে তিল তিল করে আওয়ামী লীগকে সংগঠিত করে দেশের ক্ষমতায় আসেন। দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। তিনিই একমাত্র সরকার প্রধান যিনি আগামী নির্বাচন নয়, আগামী প্রজন্মকে নিয়ে ভাবেন।

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (৩১ মার্চ)  বিকেলে শরীয়তপুরের সখিপুরের চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে আন্ত ইউনিয়নের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী এবং রত্নগর্ভা বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের বৃত্তিপ্রদান  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একেএম এনামুল হক শামীম বলেন, আগামী ২০৪১ সালের বাংলাদেশ কেমন হবে, ২১০০ সালের বাংলাদেশ কেমন হবে, আগে থেকেই সেজন্য মহাপরিকল্পনা ‘ডেল্টাপ্লান-২১০০’ প্রণয়ন করেছেন এবং বাস্তবায়নে কাজ করে চলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীর বাসযোগ্য বিশ্বমানের বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।  আর কোনো ষড়যন্ত্রই বঙ্গবন্ধুর বাংলাদেশকে দাবায়ে রাখতে পারবে না।

চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা এনামুল হক শামীম বলেন, দেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম এবং তাঁর সংগ্রাম ও আত্মত্যাগকে মুছে ফেলার অপচেষ্টা করেছে ষড়যন্ত্রকারীরা। কিন্তু জাতির পিতার নাম দেশের ইতিহাস থেকে মুছে ফেলা যায়নি, সত্যের জয় হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই বাংলাদেশ প্রথম বিশ্বকাপ খেলায় অংশগ্রহণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধরেই এগিয়েছে বাংলাদেশের ক্রিকেট। দেশের ক্রীড়া উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকা অবিস্মরণীয়। খেলোয়াড়দের উৎসাহ যোগানোর পাশাপাশি তিনি বরাদ্দ বাড়িয়েছেন। 

চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়ার সভাপতিত্বে  ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপ-বিজ্ঞান সম্পাদক ইকবাল হোসেন সিপন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপ কমিটির সদস্য তাহমিনা খাতুন শিলু, শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশ্রাফুজ্জামান, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সখিপুর থানা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, এনএসআইয়ের উপ-পরিচালক ইফরানুল হক সুজন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মঈনউদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, সখিপুর থানার সহ-সভাপতি আলী আকবর পাইক, কহিনুর সুলতানা দোলা, আনোয়ার হোসেন বালা, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, থানার সাংগঠনিক সম্পাদক স্বপন সিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসাইন খান, ভেদরগঞ্জ উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আকলিমা আক্তার লিপি, কাঁচিকাটা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, ডিএমখালী ইউপি চেয়ারম্যান মহসিন হক আবু বেপারী, সখিপুর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল আহম্মেদ পলাশ, শ্রমিকলীগের সভাপতি শাহান সরদার, মহিলা লীগের সভাপতি আনোয়ারা বেগম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ওয়াসিম বেপারী, ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার, সাধারণ সম্পাদক ইমরান বেপারী প্রমুখ।