মাদারীপুরের শিবচরে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল। শুক্রবার (১ এপ্রিল) দিবাগত রাত ২ টার দিকে শিবচর উপজেলার শহর আলী মাতুব্বর কান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়। র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারি পরিচালক মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক সোহেল মল্লিক(২৫) শিবচর উপজেলার মো. আজিত মল্লিকের ছেলে।
র্যাব জানায়, শুক্রবার রাতে র্যাবের অভিযানে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা এবং মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ০১টি সিমকার্ড জব্দ করা হয়। এই ঘটনায় শিবচর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।